ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

লালমনিরহাটে শিবরাম স্কুলের এক ঝাঁক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট। 
পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এক ঝাঁক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে কোরআন শিক্ষা আসরে ৪০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম, বিশেষ অতিথি লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহম্মদ নুরুনবী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। এতে প্রধান আলোচক হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম ও আরবি শিক্ষক ওস্তাদ মো. আব্দুর রহিম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
একই সঙ্গে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান আলোচক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুণ বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা বলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের উদ্যোগ লালমনিরহাটে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। একটি বিদ্যালয় থেকে একঝাঁক শিক্ষার্থীকে ‘কোরআনের পাখি’ হিসেবে গড়ে তোলা সত্যিই প্রশংসার যোগ্য কাজ।
তিনি আরো বলেন, “পবিত্র কোরআন কেবল পাঠের বিষয় নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। শৈশবেই কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুদের অন্তরে আল্লাহর নূর বিকশিত হয়। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতার ভিত্তি স্থাপনে কোরআন শিক্ষার বিকল্প নেই।”
Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

লালমনিরহাটে শিবরাম স্কুলের এক ঝাঁক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ

আপডেট টাইম : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫