ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান

শপথ গ্রহণ হলো রাজশাহী বিভাগের পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের

রাজশাহী বিভাগের আট পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং ৭১ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলর সহ মোট ১০৩ জন শপথ গ্রহন করেন।

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিভাগের আট পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং ৭১ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলর সহ মোট ১০৩ জন শপথ গ্রহন করেন। গতকাল রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভা সেগুলো হলো- রাজশাহীর গোদাগাড়ী, তানোর, তাহেরপুর ও নওহাটা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম এবং জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই পৌরসভা। পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

বিভাগীয় কমিশনার প্রথমে গোদাগাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মনিরুল ইসলাম বাবু, তানোরের ইমরুল হক, তাহেরপুরের আবুল কালাম আজাদ, নওহাটার হাফিজুর রহমান হাফিজ, শিবগঞ্জের সৈয়দ মনিরুল ইসলাম, বড়াইগ্রামের মাজেদুল বারী নয়ন, আক্কেলপুরের শহীদুল বারী চৌধুরী এবং কালাইয়ের মেয়র রাবেয়া সুলতানাকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান।

এরপর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর এবং শেষে সাধারণ কাউন্সিলরদের শপথ করান তিনি। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহŸান জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ? 

শপথ গ্রহণ হলো রাজশাহী বিভাগের পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের

আপডেট টাইম : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১