ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন কৃষিতে প্রণোদনা অব্যাহত থাকবে– সাংসদ সুমন

মোহাম্মদ আককাস আলী : নওগাঁ-৬ আসনের সাংসদ এ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন এই দেশের কৃষক ভাইয়েরা প্রণোদনার মাধ্যমে সহযোগিতা পাবেন। বর্তমান সরকারের শক্তিশালী কৃষিবান্ধব পদক্ষেপই পুরাতন কৃষিকে পালটিয়ে আধুনিক কৃষিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন,প্রতি মৌসুমেই সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হচ্ছে। প্রণোদনা উপকরণগুলো সঠিক ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়িয়ে দেশের কৃষি অর্থনীতিকে আরো এগিয়ে নিতে কৃষক ভাইদের ভূমিকা রাখতে হবে। এছাড়া ভর্তুকিতে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তিসম্পন্ন যন্ত্র প্রদান বর্তমান সরকারের আরেক মাইলফলক উদ্যোগ। আগামীর কৃষিকে আরো আধুনিকায়ন করতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। যতদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে আছেন ততদিন কৃষিতে এই ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার দুপুরে তিনি রাণীনগরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।
প্রণোদনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, আব্দুল কাদের পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উপজেলার ৪হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার অংশ হিসেবে বীজ ও সার এবং পাট ফসলের প্রণোদনা হিসেবে ২০ জন কৃষককে ১কেজি করে পাটের বীজ প্রদান করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন কৃষিতে প্রণোদনা অব্যাহত থাকবে– সাংসদ সুমন

আপডেট টাইম : ১১:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪