ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে বিএনপি নেতা নান্নুর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, জামায়াতের দাবি স্ট্রোকে মৃত্যু, গ্রেপ্তার ৩ বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরীন: দীর্ঘ সংগ্রামের এক অনন্য স্বীকৃতি লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো সওতুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ শেবাচিমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে পরিচ্ছন্নকর্মীরা অনির্দিষ্টকালের ধর্মঘট দশমিনায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতির পরিমান ২০ লাখ টাকা । তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

শেবাচিমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে আজ শনিবার সকাল ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে এই কর্মসূচি পালন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। এসময় তিনি সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, ইউনিট, মাঠ, রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেন।

অভিযান শেষে পরিচালক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। তাঁর সেই দিক-নির্দেশনার আলোকেই আমরা আজ এই অভিযান পরিচালনা করছি। বর্তমানে শেবাচিম হাসপাতালের পরিচ্ছন্নতা আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। এই ধারাবাহিকতা বজায় রাখতে এখন থেকে প্রতি শনিবার হাসপাতালের সকল স্তরের কর্মীদের নিয়ে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাবো।”

তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে কেবল পরিচ্ছন্নতা নয়, জনসচেতনতাও জরুরি। হাসপাতাল চত্বরকে রোগমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এই প্রচারণায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরে বিএনপি নেতা নান্নুর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার

শেবাচিমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬