ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি আতপ চালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। শনিবার(১৪মার্চ) তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রদল তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি ও তানোর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এমএ মালেক মন্ডল। মালেক মন্ডলের সার্বিক সহযোগীতায় দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি ও আতপ চাল বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি সাদিকুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোহিদুর রহমান রেজা মাস্টার, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, জেনারেল সদস্য লুৎফর রহমান, জেলা কৃষকদলের যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ ছাড়াও অর্ধশতাধিক স্থানীয় সাংবাদিকবৃন্দ।

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সাধারণ সম্পাদক আমেনা খাতুন ও সাংবাদিক এম রায়হান আলীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংস্থার অন্যতম সদস্য সেলিম রেজা সহ অন্যরা। এসময় মেজর শরিফ উদ্দিন নিজে দেড় শতাধিক প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুল দেন। এমন উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিবন্ধী পরিবার।#

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

আপডেট টাইম : ০৯:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬