ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

সড়কের ইকেলক্ট্রিক তার চুরির সময় হাতেনাতে একজনকে আটক

রাজশাহী ব্যুরো: রাজশাহী টু নওগাঁ চৌমশিয়া আঞ্চলিক মহাসড়কের রাজশাহী নওহাটা থেকে কামরুজ্জামান চত্বর (রেলগেট) এর ফোর লেন রাস্তার চলমান কাজের লাইটিং পোলের মাটির নিচ থেকে ইলেকট্রিক তার চুরির সয়ম হাতেনাতে একজনকে আটক করেছে সিকিউরিটি গার্ড। আটককৃত চোরের নাম আলামিন ইসলাম নয়ন। সে নগরীর পাঠানপাড়া এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে। রবিবার (৩ডিসেম্বর) রাত সোয়া দুইটার দিকে পবা উপজেলা গেটের সামনে থেকে ঐ চোরকে আটক করে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস ডন এন্টার প্রাইজের সিকিউরিটি গার্ড মো: অন্তর। এব্যাপারে অন্তরের সাথে কথা বললে সে জানায়, যেদিন থেকে এই রাস্তার লাইটিং এর কাজ শুরু হয়েছে সেদিন থেকে মাঝে মাঝে মাটির নিচ থেকে (তকমার 10 RM) ইলেকট্রিক তার চুরি হয়ে যায়। এতে ঠিকাদারের কাছে আমাদের ব্যাপক খারাপ কথা শুনতে হয়। আমরা অনেকদিন থেকে এই ইলেক: তার চোরকে ধরার চেষ্টা করছিলাম। অবশেষে আজ সফল হয়েছি। কখন, কিভাবে ধরা হয়েছে জানতে চাইলে সে জানায়, রাত আনুমানিক ২ টা থেকে ২.১৫ মি: এর দিকে পবা উপজেলার সামনে তিন জন রিক্সা থেকে নামতে দেখি। এরপর তারা চুরি করা শুরু করে। পরে আমাকে দেখে তারা পালানোর চেষ্টা করে এবং আমি দৌড়ে একজনকে ধরতে সক্ষম হই। সকাল পর্যন্ত চোরটিকে আটকিয়ে রাখি। পরে রাজপাড়া থানা পুলিশকে ফোন দিলে তারা এসে গ্রেফতার করে নিয়ে যায়। তবে আমরা তাকে জিজ্ঞেসাবাদ করেছি, সে বিগত দিনের চুরির ঘটনা স্বিকার করেছে। এর সাথে জামিল ও তানভির নামে আরও দুইজন সহযোগী রয়েছে। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাতে রাজপাড়া থানা পার্শে নির্বাচন ষ্টেশন সার্ভার অফিসের সামনে থেকে প্রায় দেড় লাখ টাকার তার চুরি হয়ে যায়। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি চুরি মামলা করা হয়। মামলায় বাদী হয় রাজশাহী সিটি কর্পোরেশনের ইলেকট্রিক মিস্ত্রি বারিক আলী। বিষয়টি নিয়ে রাজপাড়া থানা পুলিশের সাথে কথা বললে পুলিশ জানায়, যেহেতু পুর্বের একটি চুরির মামলা রয়েছে, আবারও একই জিনিস চুরি করছিল, তাই ধারনা করা হচ্ছে এই গ্রুপটি চুরি গুলো করেছে। এর সাথে আরও কয়েকজন জড়িত আছে বলে জানতে পেরেছি, আমরা তাদেরও ধরার চেষ্টা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

সড়কের ইকেলক্ট্রিক তার চুরির সময় হাতেনাতে একজনকে আটক

আপডেট টাইম : ০২:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩