ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

সাঈদীকে নিয়ে ফেসবুক পোস্ট দেয়ায় পদ হারালেন নওগাঁর ছাত্রলীগের ১৪ নেতা

মোহাম্মদ আককাস আলী : মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বহিষ্কৃতরা হলেন, নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক (বাচ্চু), রায়হান সোবহান (রাসেল), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক আইজাক শামীম, সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির সরদার।
এছাড়াও নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মন্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলা বর্ষাইল ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপন হোসেন।
এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করেন তারা। ছাত্রলীগের ওই নেতারা সংগঠনের নীতি ও আর্দশের পরিপন্থী কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

সাঈদীকে নিয়ে ফেসবুক পোস্ট দেয়ায় পদ হারালেন নওগাঁর ছাত্রলীগের ১৪ নেতা

আপডেট টাইম : ০৮:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩