ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

সালথায় অটোভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত -১ বিধান মন্ডল

(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অটোভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মো. কুবাদ মিয়া (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কুবাদ মিয়া একই ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নকুলহাটি বাজার থেকে অটোভ্যান নিয়ে আসার পথে এবং অপরদিক থেকে ইজিবাইক বোয়ালিয়া বাজারে পৌঁছালে এসএম সিকদার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অটোভ্যান এবং ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যান চালক মো. কুবাদ মিয়া গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে পরিবারের লোকজন তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন। এসময় ইজিবাইক চালক ঘটনা স্থলে থেকে পালিয়ে যায়। ইজিবাইক চালক একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মিল্টন মাতুব্বরের ছেলে সিয়াম মাতুব্বর (১৯)। সালথা থানার উপপরিদর্শক এস আই পরিমল কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ব্যাপারে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়না তদন্তে মৃতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

সালথায় অটোভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত -১ বিধান মন্ডল

আপডেট টাইম : ০৯:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩