ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

সালথায় আওয়ামী লীগের উন্নয়নের প্রচারণা অফিস উদ্বোধন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকাল ৫টায় উপজেলার সালথা সদর বাজারে এই অফিসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও সমন্বয়ক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর আতমা হালিম (অবঃ)। রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিয়া, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লুলু মিয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিকুল রহমান মিলন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির খাঁ, যুবলীগ নেতা, লুৎফর রহমান রাসেল খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় মেজর (অব:)আতমা হালিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন দেশের প্রতিটি উপজেলায় এত বছর ক্ষমতায় থেকে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন প্রচার করার জন্য। সেই নির্দেশ অনুযায়ী আমরা এই অফিস উদ্বোধন করছি। এই অফিসের মাধ্যমে উন্নয়নের রোল মডেল সোনার বাংলার রূপকর জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার চেষ্টা করব। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সুসংগঠিত দল বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার সরকার গঠন করতে পারছে। তাই দলের মধ্যে ঐক্যের বিকল্প নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে মাঠে কাজ করে বিজয় ছিনিয়ে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।/

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

সালথায় আওয়ামী লীগের উন্নয়নের প্রচারণা অফিস উদ্বোধন

আপডেট টাইম : ০৯:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩