ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

সালথা বাজার জামে মসজিদে কাজী আব্দুস সোবহানের ১লাখ টাকা অনুদান

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সদর বাজারে অবস্থিত সালথা বাজার জামে মসজিদে এক লক্ষ টাকা অনুদান দিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। কাজী আব্দুস সোবহানের নিজস্ব তহবিল থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে মসজিদ কর্তৃপক্ষের নিকট নগদ এক লক্ষ টাকা তুলে দেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ কালে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে কয়েকশত নেতাকর্মী নিয়ে মটর শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মসজিদ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়া, এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি কাজী সুমন, নগরকান্দা উপজেলা যুগ্ন আহ্বায়ক আলী আকবর হোসেন, মৎস্যজীবী লীগ নেতা শেখ জাহিদ,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী তানভীর আহমেদ আনিস, উপজেলা মৎস্যজীবীলীগ নেতা হৃদয় হোসেন সুমন প্রমূখ। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান বলেন, কিছুদিন পূর্বে আমি মসজিদে এসেছিলাম। তখন আমি কথা দিয়েছিলাম মসজিদ উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা করব তারই অংশ হিসেবে আজকের অনুদান। সমাজে যারা বিত্তবান শ্রেণীর মানুষ আছেন তাদের সকলের কাছে আমার আহবান থাকবে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে একটু একটু সহযোগীতা করলে একদিন আল্লাহর ঘর উঠে যাবে। মটর শোভাযাত্রার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। কোন জায়গায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা হলে সাথে সাথে আমরা প্রতিহত করব। তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিন।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

সালথা বাজার জামে মসজিদে কাজী আব্দুস সোবহানের ১লাখ টাকা অনুদান

আপডেট টাইম : ০৮:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩