ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক। শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত দৌলতপুরে ‘গ্যারেজের আড়ালে’ মাদকের সাম্রাজ্য: স্বপন মেকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশের যোগসাজশের দাবি স্থানীয়দের ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ লালপুরে মোটরসাইকেলের তেল না পেয়ে পেট্রোল পাম্প ঘেরাও, বিক্ষিপ্ত জনতা সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া , পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক মনির উদ্দিন মনির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপের খেলা এবং কুস্তি খেলা অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনও যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু”

সুনামগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

আপডেট টাইম : ০৪:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫