ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক। শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

২৪ পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোষ্ট হতে ২ কেজি ওজনের ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল। ৪৯ বিজিবি এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা, (পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

এছাড়া করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করণের লক্ষ্যে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে মঙ্গলবার বিকাল ৪ টার সময় বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েক শাহজাহান আলী এবং সিপাহী জহির মাতাব্বর কর্তৃক আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাসে নিয়মিত তল্লাশীকালে সন্দেহজনক ভাবে বাকি বিল্লাহ (২৬) নামের ১ ব্যক্তির দেহ তল্লাশী করলে তার শরীরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়।

পরবর্তীতে তাকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী করে তার প্যান্টের ভিতরে কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ টি বিভিন্ন আকারের ২ কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া তৎক্ষণাৎ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক বাকি বিল্লাহ শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আঃ ওয়াহাবের ছেলে। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি ঊনচল্লিশ লক্ষ আশি হাজার টাকা। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে আসামীকে থানায় সোপর্দ করা হবে এবং আটককৃত মালামাল যথাযথ নিয়ম অনুস্বরণ পূর্বক ট্রেজারীতে জমা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি

২৪ পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক

আপডেট টাইম : ১০:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০