ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়া সীমান্তে বিজিবির তৎপরতা: ১৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে বিএসএফ কর্তৃক ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের (পুশব্যাক) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিবাদে শেষ পর্যন্ত ওই নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

​বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় রামকৃষ্ণপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৫৭/১-এস এর নিকটবর্তী মদনের ঘাট এলাকা দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে (৬ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু) বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের বাউশমারী ক্যাম্পের সদস্যরা।

​রামকৃষ্ণপুর বিওপির টহল দলের ব্যাপক তৎপরতা ও কড়া নজরদারির কারণে বিএসএফ তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। তবে বিএসএফ সদস্যরা ওই নাগরিকদের নিয়ে সীমান্ত শূন্য রেখায় অবস্থান করে পুশইনের চেষ্টা অব্যাহত রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ওই এলাকায় টহল জোরদার করে।

​পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা প্রশমনে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ২৬ ডিসেম্বর দুপুর ১৩:৪০ থেকে ১৪:২০ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার ১৫৪/৭-এস এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে চাইডোবা নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

  • বিজিবি প্রতিনিধি: মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আসাদুজ্জামান (সাথে ০৬ জন)।
  • বিএসএফ প্রতিনিধি: ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন নিউউদয়া ক্যাম্পের এসি অনিল কুমার (সাথে ০৬ জন)।

​বৈঠকে বিজিবি তীব্র প্রতিবাদ জানালে বিএসএফ কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে এবং সীমান্ত শূন্য লাইনে আটকে থাকা ১৪ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত নিয়ে যায়।

​৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়া সীমান্তে বিজিবির তৎপরতা: ১৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ

আপডেট টাইম : ১১:৩৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫