ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থী নিহত

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা শেসে  সিএনজি অটোরিক্সায় করে বাবার সাথে বাড়ী ফেরার পথে লক্ষ্মীপুর- রামগঞ্জ সড়কের দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে শুক্রবার দুপুর সোয়া ১টায়  সিএনজি- কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে মাহবুবা সুলতানা (২৬) নামের এক পরীক্ষার্থী নিহত হয়। তিনি আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী।
এই ঘটনায় মারাত্মক আহত হন মাহাবুবা সুলতানার বাবা মাহবুব আলম ও সিএনজি অটো রিক্সা চালক। তাদের দুইজনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুর থেকে মাহাবুবা সুলতানাদের নিয়ে খুব বেপরোয়া গতিতে আসা সিএনজি (লক্ষ্মীপুর থ: ১১-৬৬৮৬) চালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ( ঢাকা মেট্রো ন: ১৫-৪৫৬৫) সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সার সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়।  ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে।
রামগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সাথে কথা বলে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থী নিহত

আপডেট টাইম : ০৮:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২