ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

কুষ্টিয়ার বাঁশগ্রাম কলেজের শিক্ষককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাস (৫২) নামের এক শিক্ষককের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার সময় কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের উপর এই ঘটনা ঘটে। আহত তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বংশীতলা নতুন ব্রিজের উপর রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিন দাঁড়ানো ছিলো এবং সেই রোলার মেশিনের পিছনে পূর্ব পরিকল্পনা মোতাবেক আগে থেকে প্রায় ১০-১৫ জন অজ্ঞাত লোক লুকিয়ে ছিলো। এসময় অধ্যাপক তোফাজ্জেল তার নিজ বাড়ি শালঘর মধুয়া থেকে কুষ্টিয়া শহরের দিকে আসার পথে বংশীতলা ব্রিজের উপর আসলে দূর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশগ্রাম এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে বংশীতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

কুষ্টিয়ার বাঁশগ্রাম কলেজের শিক্ষককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২