ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

অপূর্ণাঙ্গতা || রবি রায়হান

দু’টি আঁখি মোর অনুক্ষণ তোমার স্বপ্নে বিভোর
এক পলকেই মন ছুঁয়ে গেছে যে প্রেম আবীর,
আলো আঁধারে স্বপ্ন বুনে অন্তরে প্রাণভোমর
সেই প্রেমস্পর্শে হৃদয় ভিজে আজও নিরন্তর।।

দৃষ্টি জুড়ে আছো তুমি হৃদয় মাঝে চালাও সন্ত্রাস
তোমায় ছেড়ে বহুদূরে নির্জনে নিয়েছি বনবাস,
তবুও বোঝনি ? না বুঝেই কি করলে সর্বনাশ?
ব্যর্থ হয়েছি বোঝাতে তোমায় এ মনের উচ্ছ্বাস।

যে প্রেম এক পলকে জানিয়ে ছিলো আগমনী,
তা মনের অজান্তে কাঁদিয়ে যায় বিনিদ্র রজনী,
আজো হৃদয় মাঝে নিরন্তর হয়ে আছে সঞ্জীবনী
তবু না পাওয়ার বেদনায় টুটে গেছে দেহবন্ধনী।

হার মেনেছি জীবনের কাছে মনে জাগে ভয় গোধূলী রং মিশে,
যদি নিভে যায় নিভু নিভু প্রদীপ দমকা হাওয়া এসে
প্রাণ হারানোর ভয় নেই ভয় শুধু অপূর্ণাঙ্গতায় ভালোবাসা হবে নিঃশেষ।।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

অপূর্ণাঙ্গতা || রবি রায়হান

আপডেট টাইম : ০২:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২