ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বাজে “নেই”-ডঙ্কা দমাদম

মোঃ আরশেদ আলী

বস্তুত বিশ্বাস নেই-
নেই নির্ভরতার গা-ঢালা সুখ,
খোলা উঠোনে ঘুমুবার বুক নেই,
কথা দিয়ে কথা রাখার মুখ নেই,
স্পষ্ট অন্যায় জানার পরেও ক্ষোভ নেই,
মিথ্যা ছেড়ে সত্য পাবার লোভ নেই,
ভেজাল ছেড়ে খাঁটি দেবার লোক নেই,
ভালো-মনে দেখার মতো চোখ নেই ,
কর্মের মধ্যে ধর্ম থাকার মত নেই-
ভণ্ড মায়ার মধ্যে কোনো পথ নেই,
নষ্ট হয়ে কষ্ট করায় লাভ নেই,
ছেলেমেয়ে শাসন করার বাপ নেই,
অসৎ সঙ্গীর পাল্টে পড়লে মাপ নেই ,
শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষার পাঠ নেই,
খেলাধূলা করার মতো মাঠ নেই ,
কেনার সময় দ্রব্যমূল্য কম নেই,
গরিব ক্রেতার কেনার মতো দম নেই,
অফিস গেলে দেখবো সেথায় ফাইল নেই,
ধনী লোকের জমির কোনো আইল নেই ,
সারাবিশ্বে “নেই”-ডঙ্কা বাজে দমাদম,
তালে তালে নাচে সবার যম ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বাজে “নেই”-ডঙ্কা দমাদম

আপডেট টাইম : ১১:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

মোঃ আরশেদ আলী

বস্তুত বিশ্বাস নেই-
নেই নির্ভরতার গা-ঢালা সুখ,
খোলা উঠোনে ঘুমুবার বুক নেই,
কথা দিয়ে কথা রাখার মুখ নেই,
স্পষ্ট অন্যায় জানার পরেও ক্ষোভ নেই,
মিথ্যা ছেড়ে সত্য পাবার লোভ নেই,
ভেজাল ছেড়ে খাঁটি দেবার লোক নেই,
ভালো-মনে দেখার মতো চোখ নেই ,
কর্মের মধ্যে ধর্ম থাকার মত নেই-
ভণ্ড মায়ার মধ্যে কোনো পথ নেই,
নষ্ট হয়ে কষ্ট করায় লাভ নেই,
ছেলেমেয়ে শাসন করার বাপ নেই,
অসৎ সঙ্গীর পাল্টে পড়লে মাপ নেই ,
শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষার পাঠ নেই,
খেলাধূলা করার মতো মাঠ নেই ,
কেনার সময় দ্রব্যমূল্য কম নেই,
গরিব ক্রেতার কেনার মতো দম নেই,
অফিস গেলে দেখবো সেথায় ফাইল নেই,
ধনী লোকের জমির কোনো আইল নেই ,
সারাবিশ্বে “নেই”-ডঙ্কা বাজে দমাদম,
তালে তালে নাচে সবার যম ।