ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কে দলীয় রাজনীতি করবেন, কী করবেন না, তা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আর প্রতিষ্ঠান তো রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ যেটি অধিকার সেটি তো নিষিদ্ধ করা যায় না।
বুধবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজনীতি করা অধিকার। আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে সব সময়। রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরী। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য ভবিষ্যত। ভবিষ্যত নেতৃত্ব যে গড়ে উঠবে তা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে।
রাজনীতির নামে সহিংসতা, বিশৃঙ্খলা ও অরাজকতা চান না বলেও জানান দীপু মনি। বলেন, দলীয় রাজনীতি কিভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো সহিংসতা, বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।
তিনি আরও বলেন, রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে কোনো ধরনের নেতিবাচক কিছু না করে। যদি ইতিবাচকতা থাকে আমার মনে হয় না সেখানে প্রতিষ্ঠানের দিক থেকেও কোনো আপত্তি থাকার কথা।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। অনেক প্রতিষ্ঠানই তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না বলে ঘোষণা দেয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২