ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের শোক।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: ব্রিটেনে সাত দশকেরও বেশি সময় ধরে রানির আসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ রাজের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়, বালমোরালে রানি বৃহস্পতিবার বিকেলে শান্তিতে মারা গেছেন। রাতে রাজা ও রানির সঙ্গীরা বালমোরালেই অবস্থান করবেন এবং আগামীকাল শুক্রবার তারা লন্ডনে ফিরবেন।
এর আগে রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যের রাজা হিসেবে তার বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণ করছেন। এর মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের শোক।

আপডেট টাইম : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২