ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

চেয়ারম্যানদের বর্জন বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯.১০.২২) সকাল ১১টার দিকে পালন উপলক্ষে থানা থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর বাজারের সড়কগুলো প্রদিক্ষন শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 এ অনুষ্ঠান বর্জন করে থানার সামনে গরুহাটায় অবস্থান নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ ৬ ইউপি চেয়ারম্যান। অনুষ্ঠান বর্জনকারী চেয়ারম্যানগণ হলেন চতুলের মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সদরের আব্দুল হক, সাতৈরের রাফিউল আলম মিন্টু, ঘোষপুরের ইমরান হোসেন নবাব, শেখরের কামাল হোসেন এবং রূপাপাতের মিজানুর রহমান সোনা। অন্য চার ইউপির চেয়ারম্যানরা দাওয়াতে আসেননি। এ ব্যাপারে চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময় ১১টার ৭ মিনিটি আগে উপস্থিত হয়ে দেখি র‍্যালি শুরু হয়ে গেছে। আবার আলোচনা সভা শুরু হলে গিয়ে দেখি সেখানে চেয়ারম্যানদের কোন চেয়ার নেই। আসন না পেয়ে দুই ভাইস চেয়ারম্যানসহ আমরা সভাস্থান ছেড়ে চলে আসি। বর্তমানের কোন চেয়ারম্যানই পুলিশ কমিউনিটি ডের অনুষ্ঠানে থাকেনি। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এসআই আক্কাস আলী বলেন, আমরাতো সবাইর বসার ব্যবস্থা করেছি। অনুষ্ঠানের শুরুতে তাঁরা (চেয়ারম্যান) এসে চলে গেছেন। একটু সময়তো দিবে ? কোন সুযোগ না দিয়েই তাঁরা সভাস্থান ছেড়ে চলে গেছেন। চেয়ারম্যানদের চেয়ার ফাঁকাই রয়েছে।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এই থানা আপনাদের। আমরা এখানে কেউ চেয়ার দখল করতে আসিনি। আমরা (পুলিশ) বোয়ালমারী থানার মানুষের সেবা করতে এসেছি। আপনাদের থানা আপনাদেরই থাকবে। আমরা চলে যাবো। দয়া করে আমাদের উপর রাগ করবেন না। পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের সব রকম সেবা দিতে প্রস্তুত।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

চেয়ারম্যানদের বর্জন বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ 

আপডেট টাইম : ০২:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২