ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

নগরকান্দায় বাস চাপায় প্রাণ গেল কৃষকের

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় নামক স্থানে ঢাকা-খুলনা বিশ্বরোডে বাস চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাইচাইল ইউনিয়নের বড়নাউডুবি গ্রামের মৃত আলতাফ মাতুব্বরের ছেলে নিছু মাতুব্বর (৪৫) কাইলার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিছু মাতুব্বরের মৃত্যু হয়।
কাইচাইল ইউনিয়ন পরিষদের সদস্য আল-আমিন খান বলেন, নিছু মাতুব্বর কৃষি কাজ করে সংসার চালান। তার সংসারে এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অজ্ঞাত একটি বাস নিছু মাতুব্বরকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

নগরকান্দায় বাস চাপায় প্রাণ গেল কৃষকের

আপডেট টাইম : ১১:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২