ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

চরভদ্রাসনে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের একদিন পর মো. কাউসার হোসেন(৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের জালাল খানের ছেলে।
পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল কাউসার। শনিবার সকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের জাকেরার সূরার ভাঙ্গা মাথা নামক পদ্মা পাড়ের বালির চরে কাউসারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ লাশ উদ্ধার করে।
কাউসারের ভাই ইলিয়াস খান(৪০) জানান, কাউসার গত শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন খোলা ছিলো। কিন্তু তারপর থেকে কাউসারের মোবাইল ফোন বন্ধ পাই। আমরা এরপর থেকে অনেক খোঁজাখোজি করেও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমার ভাই বালি ব্যবসায়ী ছিলেন। হয়তো ব্যবসায়ীক কোন ঘটনা কেন্দ্র কেউ কাউসারকে মেরে ফেলেছে বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. সাজাহান খান, এ,এসপি সুমন রঞ্জন চক্রবর্তি ও চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. সাহজাহান জানান, এটা আপাতত দেখে মনে হচ্ছে পরিকল্পিত একটি হত্যাকান্ড। লাশ সুরাতহাল করে মামলা হবে। মামলার পাশাপাশি যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

চরভদ্রাসনে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২