ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

নওগাঁ মেডিকেল কলেজ মেধা তালিকায় দ্বিতীয় পাশের হার ৯৩.৪৭%

মোহাম্মদ আককাস আলী : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষা মে ২০২২ (অনুষ্ঠিত-ডিসেম্বর ২০২২) এর সম্প্রতি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২৪টি মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় ২২৫১ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৮৪৪ জন। পাশের হার ৮১.৯২%। নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ থেকে উক্ত পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৩ জন। পাশের হার ৯৩.৪৭% যা বিভিন্ন মেডিকেল কলেজ সমূহের মধ্যে দ্বিতীয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল মেডিকেল কলেজ থেকে সব মিলিয়ে অনার্স মার্কস পেয়েছে মোট ৫জন। এর মধ্যে নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ থেকেই পেয়েছে ২জন শিক্ষার্থী। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ৮৫শতাংশ নম্বর পেলে অনার্স মার্কস হিসেবে স্বীকৃত হয়।
মাইক্রোবায়োলজিতে অনার্স নম্বর প্রাপ্ত সামান্তা ইসলাম ও আফিফা সাফায়েত উভয়েই নওগাঁ মেডিকেল কলেজ এর শিক্ষাদান পদ্ধতি, নিয়মিত ক্লাশ এবং শিক্ষকদের আন্তরিকতার ভুয়সী প্রশংসা করে।
কলেজের প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: মো: আবু জার গাফফার বলেন, আজকের এ সাফল্যকে অর্জন করতে অনেক সীমাবদ্ধতাকে পার করতে হয়েছে। তিনি প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আব্দুল বারীর গড়ে যাওয়া ভিত এবং বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসানের সঠিক দিক নির্দেশনায় এমনটি সম্ভব হয়েছে বলে মনে করেন।
কলেজটির বর্তমান অধ্যাপক ডা. মো. বুলবুল হাসান শিক্ষার্থীদের প্রচেস্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্যাম্পাস ও অবকাঠামোগত কিছু অপ্রতুলতাকে জয় করতে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা যেভাবে সমন্বিতভাবে নিরলস পরিশ্রম করে চলেছে তা সত্যিই গর্ব করার মতো। অদূর ভবিষ্যতে ভালো চিকিৎসক ও ভালো মানুষ হয়ে এসব শিক্ষার্থীরা মানবসেবার ব্রতে নিয়োজিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

নওগাঁ মেডিকেল কলেজ মেধা তালিকায় দ্বিতীয় পাশের হার ৯৩.৪৭%

আপডেট টাইম : ১০:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩