ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পেলেন ৬৬জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি-২০২২ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পবিার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, আরমা ওয়েল ফেয়ার সোসাইটি ও আরমা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আরমা ওয়েল ফেয়ার সোসাইটি ও আরমা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, সদস্য দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো. মজিবর রহমান, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান নুন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রায়তা আফসিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির পরিচালনা কমিটির আহ্বায়ক ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম। আলোচনা শেষে দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৬৬ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পেলেন ৬৬জন শিক্ষার্থী

আপডেট টাইম : ০৯:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩