ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

“অব্যক্ততা” – হোসনে আরা পারভীন

“অব্যক্ততা” –

হোসনে আরা পারভীন

দেহের কোন অসুখ নেই, যতো অসুখ মনে মন

এক উড়ন্ত ঘুড়ি-সুতো ছিঁড়ে, আবার ওড়ে।

চেপে রাখা শোক-তাপ,ধূম্রবত ক্ষোভ

যতনে সৃষ্টিকর্তার কাছে মুখ লুকাই-অভিমানে অনুক্ষণে!

আঁটসাঁট বৃত্তে জ্বলা একটি  ভঙ্গুর শরীর-সুর্য

মস্তিষ্ক ক্ষয়ে স্মৃতিগুলো বেদনা-বিধুর,,

মগজশূন্য গরিবের সাথে কথা হতেই

সন্ধ্যার বাতাসে স্যাঁতসেঁতে হয় সুর!

সময় ফুরিয়ে আসে নিভু নিভু আলোয়-

জেগে থাকা মোমটির মতো,

তুমিতো বোঝো, আমি খোলা চোখে ঘুমাই;

জলবসতি মাছেদের মতোই!

কুণ্ডলী পাকিয়ে আকাশ ছেড়ে কালো মেঘ নামে বুকে,,

খরতাপে ফাটা বুক অঝোর ধারায় বৃষ্টি চায়,

কিন্তু মেঘ বড্ড অভিমানী!

নীল সাপ কামড়ে যায় নিষ্পাপ দু’টি পায়ে ব্যথা নয়,

বিষ লেগে আছে আজন্ম তার গায়ে।

কে রাখে স্মরণে, মৃত ভোর-কালোত্তীর্ণ ক্ষণ

অন্তরিন্দ্রীয়ে ঘুণ ধরেছে-মোজাইকের দেয়ালে

কায়ার সঙ্গী ছায়া-বলো কে রাখে সে খেয়াল?

প্রতিটা ঘোমটা পর্দা নয়, প্রতিটা ওড়না ঘোমটা নয়,

এই জিহ্বা যেমন স্বাদে ভরা, প্রয়োজনে তা প্রায়শই: তিক্তও হয়!

বয়স নয়, সময় ধরে রাখি সরলরেখার সাদা কাগজে…

ঈগল চেতনার যৌবন শেষে জরার চুম্বন থাকে কপালের ভাঁজে ভাঁজে!

হারিয়ে গেলে প্রিয় কেউ সময়ের দাবীতে দুঃখ করার কি আছে???

উন্মুক্ত পৃথিবীর বুকে হাহাকার করার আরওতো বহু কারণ আছে!!!!

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

“অব্যক্ততা” – হোসনে আরা পারভীন

আপডেট টাইম : ১০:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩