ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

দশমিনায় চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ।

মো. বেল্লাল হোসেন,  দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালীর দশমিনায় মো. নজির সরদার নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কবির হোসেন নামে এক জেলে বুধবার সকালে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে উপজেলার চরবোরহান ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ওই ইউনিয়নের প্রায় ১৩শ জেলের বিপরীতে ২৫ কেজি করে প্রায় ৩২ হাজার ৫শ কেজি চাল বরাদ্দ করা হয়। চেয়ারম্যান নজির সরদার প্রকৃত জেলেদের বাদ দিয়ে তার ভাতিজা বশির সরদার,জসিম সরদার ও জহিরুল সরদারসহ নিজের আত্মীয় স্বজনদের নামের তালিকা করে চাল আত্মসাত করেন। কবির হোসেন তার লিখিত অভিযোগে দাবি করেন, চাল বিতরণে জেলেদের তালিকায় তার যে স্বজনদের দেখানো হয়েছে তারা কেউ জেলে নন। ওই জেলে আরও দাবি করেন জেলেদের মাস্টার রোলে ভুয়া টিপসই নেয়া হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করলে ভয়ভীতি ও নির্যাতন করেন চেয়ারম্যান বলে লিখিত অভিযোগে দাবি করা হয়।
অভিযোগের বিষয় চেয়ারম্যান নজির সরদার বলেন, আমার কোনো আত্মীয় স্বজনের নাম তালিকায় নেই। চাল বিতরণে অনিয়ম হয়নি। কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয় ও ভয়ভীতির অভিযোগও সত্য নয়।
ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দশমিনায় চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ।

আপডেট টাইম : ০৭:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩