দশমিনায় এক কেজি গাজা সহ গ্রেফতার এক
মো.বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনায় ১ কেজি গাজা সহ একজনকে আটক করেছে দশমিনা থানা পুলিশ।
আটককৃত হলেন উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মো. আবদুল মোতালেব এর ছেলে মো. সুজন(৩৮)।
সংশ্লিষ্ট সূর্তে জানা যায় শনিবার রাতে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শন (এসআই) আবিদ গোলদার, জাকির, জসিম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মো.সুজন নামক এক ব্যক্তিকে তার বড়ির পূর্ব পাশের রাস্তা থেকে গাজা বিক্রির করার সময় এক কেজি সহ আটক করা হয়। পরে থানায় নিয়ে আসা হয়। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, সুজন দীর্ঘদিন মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাজা সহ আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 











