ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মনিরামপুরে মিলল কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি ম*র*দেহ দৌলতপুরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির অনুষ্ঠান সফল করতে কামরুল মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, এক যুবক গ্রেপ্তার

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গেলে ফাঁকা বাড়িতে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধ করতে গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তানকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে স্ত্রী ঘরে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা করা হয়। এসময় ধস্তাধস্তি কর‍লে ভুক্তভোগী গৃহবধূর পরনের জামাকাপড় ছিঁড়ে যায়৷ এরমধ্যে তার শিশুটি কান্না করে উঠলে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে হৃদয়। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, এক যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫