ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। সোমবার (৫ মে) বিকালে এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারখাদিয়া গ্রামে মো. আবুল কালাম (৫৫) ফসলি জমি থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় ভরাট কাজে বিক্রি করছে।

সোমবার বিকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী সরজমিনে পৌঁছে আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় মো: আবুল কালামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ফসলি জমি থেকে এক্সকেভেটর অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫