ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে মাইকিং করে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় সরকারি ভাবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছেন উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা। কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ উপলক্ষে সোমবার (১৯ মে) উপজেলার পৌর বাজারসহ বিভিন্ন বাজারে মাইকিং করেন উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো. লুৎফার রহমান। ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রকৃত কৃষকরা অ্যাপের মাধ্যমে আবেদন করে এবং উপজেলা কৃষি অফিস কর্তৃক গৃহীত কৃষকের তালিকাভুক্ত কৃষক ধান দিতে পারবেন। প্রতি কেজি ধান ৩৬ টাকা করে বিক্রি করতে পারবেন গোডাউনে।

প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দেওয়ার সুযোগ পাবেন।

খাদ্য গুদাম কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এবছর বোয়ালমারী উপজেলায় মোট ধান ক্রয় করা হবে ২৭৮ মেট্রিক টন। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য উপজেলার বিভিন্ন বাজারে মাইকিং করছি। কৃষকরা অ্যাপসের মাধ্যমে আবেদন করে সরাসরি খাদ্য গুদমে এসে ধান দিতে পারবেন। প্রকৃত কৃষকরা যাতে ধান দিতে পারে সে জন্য কৃষকদের উদ্দেশ্যে বা কৃষকদের জানানোর জন্য মাইকিং করা হচ্ছে। কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাই করা হয়েছে। খাদ্য গুদামে ধান দেওয়ার জন্য কারও কাছে যাওয়া লাগবে না কাউকে ধরা লাগবে না। কৃষকেরা সরাসরি খাদ্যগুদামে ধান নিয়ে আসলে আমরা ধান নিয়ে নেব এবং সাথে সাথে বিল দিয়ে দিব।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বোয়ালমারীতে মাইকিং করে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

আপডেট টাইম : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫