ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তারা দুজনই মতলেব ফকিরের পুত্র। রবিবার (২৫ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গভীর রাতে ওই দুই সহোদরের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র মাদকের বড় চালান মজুত করেছে। তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের  অভিযান চলমান থাকবে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫