ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

আলফাডাঙ্গায় ভুয়া ডেন্টাল ডাক্তারের এক বছরের  কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. নাসির উদ্দিন (৩৬) নামে এক ভুয়া ডেন্টাল ডাক্তারকে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলা পৌর সদরের থানার সামনে নাসির ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।  মো. নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্লা ছেলে। আদালত সুত্রে জানা গেছে, নাসির উদ্দীন “নাসির ডেন্টাল” নামে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডেন্টাল ডাক্তার হিসেবে রোগী দেখে আসছিলেন। চিকিৎসা সনদ,নিবন্ধন ছাড়াই একজন ভূয়া দন্ত চিকিৎসক হিসেবে চেম্বার খুলে রোগী দেখে আসছিলেন। এ সময় তার চেম্বারে মেয়াদ উত্তীর্ন ঔষধ পাওয়া যায়। এছাড়াও একজন দন্ত চিকিৎসক ও তার চেম্বার হিসেবে যা যা থাকার কথা তার কিছুই নেই।  এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, তিনি একজন ভূয়া দন্ত চিকিৎসক। তার নেই কোন সনদপত্র,নিবন্ধন। তিনি একজন ভূয়া দন্ত চিকিৎসক হিসেবে রোগীদের দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিলেন। গোয়েন্দা সংস্থার ভিত্তিতে তার চেম্বারে অভিযান চালিয়ে সত্যতার প্রমান পেয়ে এবং একজন ভূয়া দন্ত চিকিৎসক প্রমাণিত হওয়ায় পরে তাকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

আলফাডাঙ্গায় ভুয়া ডেন্টাল ডাক্তারের এক বছরের  কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫