ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে টানা দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নের পানিবন্দী অন্তত ৭০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এর আগে গত বুধবার (২০ আগস্ট) উপজেলার চিলমারী ইউনিয়নের ১১০০ পরিবারকে একইভাবে সহায়তা দেওয়া হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল ও ৩ কেজি আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “চলমান বন্যায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ১৮০০ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। বিএনপি সব সময়ই অসহায় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, চলতি আগস্টের প্রথম সপ্তাহে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এখন পানি কিছুটা কমলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কাটেনি। ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিপুল আবাদি জমির ফসলও এ বন্যায় নষ্ট হয়েছে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ০৬:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫