ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় মাছ রক্ষায়  অভিযান চালিয়ে প্রায় ৩লাখ টাকা মূল্যের শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নির্দেশে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর ) সারাদিন উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী বিলে এই অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর।

উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. লিয়াকত আলী  জানান, দেশীয় মাছ রক্ষায় নানাধরণের জাল নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে  ম্যাজিক জাল বা চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইতোপূর্বে আমরা নিষিদ্ধ জালের গুদাম, নদী ও বিল বাঁওড়ে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি।  আজ রূপাপাত ইউনিয়নের কদমী বিলে অভিযান পরিচালনা করি। অভিযানে শতাধিক জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন – গত দুই সপ্তাহে প্রায় দশ লাখ টাকার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আজও প্রায় শতাধিক জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।  মাছের উৎপাদন বাড়াতে ও মৎস্য সম্পদ বিশেষ করে দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ডহরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মধুসূদন পাণ্ডের নেতৃত্বে  পুলিশের একটি টিম, গণমাধ্যম কর্মী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস 

আপডেট টাইম : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫