ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

ঘোড়াঘাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হওয়া হলেন, উপজেলার সাগরপুর গ্রামের সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও দেওগ্রামের খোকন সরকার (৩৭)। সারোয়ার হোসেন ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খোকন সরকার ২নং পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। তাঁদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। এ হামলায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এ সময় আন্দোলনের আয়োজক শহিদ শেখ ও তাঁর সঙ্গে থাকা রাফিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
তিনি আরও জানান, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় সারোয়ার হোসেন  ও খোকন সরকারকে খুঁজছিল পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

ঘোড়াঘাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫