ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ইসলামপুরে ব্যস্ততম ত্রিমুখী সড়ক কলেজ মোড়ে প্রতিদিনই দূর্ঘটনা নিয়ন্ত্রণহীন যান চলাচলে বাড়ছে ঝুকি

ইসলামপুরে ব্যস্ততম ত্রিমুখী সড়ক কলেজ মোড়ে প্রতিদিনই দূর্ঘটনা নিয়ন্ত্রণহীন যান চলাচলে বাড়ছে ঝুকি; শিক্ষার্থী ও পথচারীরা সবচেয়ে বেশি বিপদে: গোলচত্তর নির্মানের জোর দাবি

শফিকুর রহমান শিবলীঃ জামালপুরের ইসলামপুর উপজেলার ব্যস্ততম এলাকা কলেজ মোড়। জামালপুর -দেওয়ানগঞ্জ মেইন সড়কের এই মোড় থেকে আরেকটি সড়ক গুঠাইল নৌ বন্দরের দিকে গিয়েছে। ফলে ত্রিমুখী সড়কের সংযোগস্থল কলেজ মোড়। এই মোড়ে যানবাহনের চাপ অনেক বেশী হলেও মোড়ে নেই কোনো সিগন্যাল ব্যাবস্থা,নেই স্পিড ব্রেকার বা ট্রাফিক চিহ্ন। ফলে প্রতিদিনই ঘটছে ছোট- বড় দূর্ঘটনা– বাড়ছে জনদূর্ভোগ ও আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত তিন দিক থেকেই বিভিন্ন ধরনের যানবাহন দ্রুতগতিতে মোড়ে এসে একে অপরের মুখোমুখি হয়।বিশেষ করে সকাল ও দুপুরে শিক্ষার্থীরা স্কুল কলেজে যাওয়ার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠে। অভিভাবকদের আতঙ্কের শেষ থাকে না।

স্থানীয় চিশতিয়া ফার্মেসীর মালিক শরীফুল ইসলাম লেবু জানান, ” মোড়টি এত ব্যস্ত যে প্রতি দিনই কোনো না কোনো দূর্ঘটনা ঘটে।রিকশা,অটোরিকশা, মোটরসাইকেল – সব যানই দ্রুতগতিতে আসে। ফলে এখানে সবসময় যানজট লেগে থাকে।” সাওম ট্রেডিং এর স্বত্বাধিকারী লান্জু জানান,” একই এলাকায় স্কুল এবং কলেজ থাকায় সবচেয়ে বেশি বিপদে থাকে শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা শুরুর সময় প্রতিদিনই কোনো না কোনো শিক্ষার্থী দূর্ঘটনার শিকার হয়। কখনো কখনো বাঁধে বাকবিতন্ডা”।

পথচারী আব্দুল করিম জানান,” আজ সকালেও একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একজন শিক্ষার্থী ও তার মাকে ধাক্কা দেয়। তারা গুরুতর আহত হয়েছেন।প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। সরকারী ইসলামপুর কলেজের শিক্ষক মোঃ আনিছুর রহমান বলেন, ” এই মোড়টি ইসলামপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। তিন দিক থেকে রাস্তা এসে এক জায়গায় মিলিত হয়েছে। কিন্তু কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় দূর্ঘটনা বাড়ছেই। এখানে একটি গোলচত্তর নির্মান করা হলে যানবাহনের গতি নিয়ন্ত্রিত থাকবে এবং দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে।” স্থানীয় এক দোকানদার জানান” অনেক চালক মোড়ে এসে হঠাৎ ব্রেক করে। এতে সামনে থাকা গাড়ী বা পথচারীদের ধাক্কা লাগা খুবই স্বাভাবিক। ছোটোখাটো ধাক্কাধাক্কি তো নিয়মিতই ঘটে।” এলাকাবাসীর দাবি, অবিলম্বে গোলচত্তর ও স্পিডব্রেকার নির্মান করা হোক। স্থানীয়রা আরও বলেন ” এত গুরুত্বপূর্ণ মোড়ে যদি সঠিক ব্যবস্থা নেওয়া হয়,তাহলে ইসলামপুরে যান চলাচল আরও শৃঙ্খলিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ইসলামপুরে ব্যস্ততম ত্রিমুখী সড়ক কলেজ মোড়ে প্রতিদিনই দূর্ঘটনা নিয়ন্ত্রণহীন যান চলাচলে বাড়ছে ঝুকি

আপডেট টাইম : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫