ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু  মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের আলু চাষিদের কান্না কেউ দেখে না ভেড়ামারা বাহাদুরপুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের হানা নওহাটায় এমবিবিএস পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন ডা: এম রহমান, নেই বিএমডিসি নাম্বার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া ক্যাম্পাস সংলগ্ন মেসে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃ‍‍`ত্যু

কুষ্টিয়ায় রোভার সহচর ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

মেজবাহ, কুষ্টিয়া

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে “রোভার সহচর ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন ক্যাম্প–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ রুহুল আমিন, অধ্যক্ষ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।

এই ক্যাম্পে ১১২ জন রোভার স্তাউট অংশগ্রহন করেন।

ওরিয়েন্টেশন সেশনে নতুন রোভার সদস্যদের সামনে স্কাউটিং কী, কেন প্রয়োজন, স্কাউট আইন ও প্রতিজ্ঞা— এসব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পুরো সেশনটি পরিচালনা করেন জনাব মো. সোহরাব হোসেন, সিএলটি কোর্স সম্পন্ন।

১১ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত দক্ষতা উন্নয়ন ক্যাম্পে রোভারদের প্রাথমিক প্রতিবিধান, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং পাইওনিয়ারিং-এর প্রাথমিক কাজ হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ শেষে রোভারদের মাঝে কিমস গেমস অনুষ্ঠিত হয়, যেখানে দক্ষতা, মনোযোগ ও দলগত কাজের সমন্বয় প্রদর্শন করা হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জনাব মোঃ আব্দুর রহমান, চীফ ইন্সট্রাক্টর, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট।

নতুন রোভার সদস্যরা ক্যাম্পে সামাজিক সচেতনতামূলক বার্তা প্রদান করেন— “বাল্যবিবাহকে না বলুন, মাদককে না বলুন, দুর্নীতিকে না বলুন।”

প্রসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় শুভেচ্ছা স্মারক প্রদান

প্রসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় আব্দুল্লাহ আল শাফিকে। শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথির সাথে বিশেষ অতিথি জনাব মো. কামরুজ্জামান মিঠু ও মো. মেহেদী হাসান, চীফ ইন্সট্রাক্টর (১ম ও ২য় শিফট), ইলেকট্রিক্যাল টেকনোলজি।

এসময় উপস্থিত ছিলেন জনাব হুসাইন মোহাম্মদ ওয়াসিম ফিরোজ, মডারেটর — কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ডিবেট ক্লাব, এবং সৈয়দ নাফিজ আহমেদ রুমী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক — কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রেড ক্রিসেন্ট সোসাইটি।

আয়োজকদের মতে, রোভারদের দক্ষতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু 

কুষ্টিয়ায় রোভার সহচর ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫