ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

মানবতার পাশে যুবদল: বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

রাজশাহী ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডের দাশপুকুর মোড়ে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তাঁর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর দরবারে আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি ও বিপ্লবী সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। তারা বলেন,
“যুবদল সবসময় মানবতার পাশে ছিল, আছে এবং থাকবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মহানগর যুবদলের সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল, মহানগর যুবদলের সদস্য মো. মজিবুল হক মিলন, মোফাজ্জল হোসেন শুভ, নাঈমসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধে বিশ্বাসী যুবদল। সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সব সময় কাজ করে যাবে যুবদল।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

মানবতার পাশে যুবদল: বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

আপডেট টাইম : ০১:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫