ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাজশাহীর সিনিয়র সাংবাদিক কামাল মালিক আর নেই

রাজশাহী ব্যুরো: চিকিৎসার ১৭ দিন পর রাজশাহীর সিনিয়র সাংবাদিক কামাল মালিক (৫৫) ইন্তেকাল করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর হড়গ্রাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপ সম্পাদক হিসেবে তিনি কর্মরত ছিলেন।
গত ৩০ জানুয়ারি নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম এলাকার ভাড়া বাসা থেকে কামাল মালিক ও তার স্ত্রী রওশন আরাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর রওশন আরাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শংকর জানান, ৩০ জানুয়ারি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর থেকে সেখানেই কামাল মালিকের চিকিৎসা চলছিলো। এর মধ্যে কয়েকদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা যান। যেহেতু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কামাল মালিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার দুপুরে নগরীর মহিষবাথান কবরস্থানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হতে পারে। পরে সেখানেই দাফন সম্পন্ন হবে।

এদিকে কামাল মাল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক রাজশাহী সংবাদ পরিবার।

দৈনিক রাজশাহী সংবাদের প্রকাশক ও সম্পাদক আহসান হাবীব অপু এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহীর সিনিয়র সাংবাদিক কামাল মালিক আর নেই

আপডেট টাইম : ১০:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬