ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে ‘গ্যারেজের আড়ালে’ মাদকের সাম্রাজ্য: স্বপন মেকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশের যোগসাজশের দাবি স্থানীয়দের ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ লালপুরে মোটরসাইকেলের তেল না পেয়ে পেট্রোল পাম্প ঘেরাও, বিক্ষিপ্ত জনতা সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করল ‘জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা’ বাজেট না থাকায় ঈদ বোনাস পেয় দশমিনা উপজেলালোনা কর্মচারীরা ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের  মাঝে ভিজিএফের চাল বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করল ‘জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা’

রাজশাহী ব্যুরো: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা’। এ সময় প্রায় একশত এতিম শিশুকে ঈদের উপহার প্রদান করা হয়। পরে তাদের নিয়ে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ রমজান) রাজশাহী মহানগরীর কোর্ট মোল্লাপাড়া এলাকায় অবস্থিত জীবনতরী’র একাডেমিক ভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমির সভাপতি জাহাঙ্গীর আলম, সংগঠনের সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক সাহানুর ইসলাম মুকুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতারপূর্ব উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়ালিউল হক রানা বলেন, শুরু থেকে এই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও খোঁজ নিয়ে জেনেছি এটি একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমিতে অসংখ্য নারী প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা ও স্বাবলম্বী হচ্ছেন। এতিম ও অসহায় শিশুদের জন্য সংগঠনটির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

তিনি বলেন, আমি এতিম শিশুদের অত্যন্ত ভালোবাসি। তাদের কল্যাণে আমার সহযোগিতা সবসময় থাকবে। তোমরা মনোযোগ দিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করবে এবং নিজেদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে।
পরে সংগঠনের সম্পাদক মারুফ হোসেন এতিম শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। যখন যা প্রয়োজন হবে নির্দ্বিধায় আমাদের কাছে আসবে। আমরা সবসময় চেষ্টা করবো তোমাদের পাশে দাঁড়াতে।
তিনি বলেন, অনেক সময় কিছু অসাধু ব্যক্তি মাদরাসার এতিম শিশুদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তির মতো অনৈতিক কাজে জড়িয়ে ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কোনো শিশু এমন শোষণের শিকার না হতে হয়।
এ সময় তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন এবং ‘জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা’র কার্যক্রমের সফলতা ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে ‘গ্যারেজের আড়ালে’ মাদকের সাম্রাজ্য: স্বপন মেকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশের যোগসাজশের দাবি স্থানীয়দের

এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করল ‘জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা’

আপডেট টাইম : ০৭:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬