ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত? ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

সৈয়দ আহসান মিঠু, গৌরনদী, বরিশাল: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীদের নিরাপদ ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
এ প্রেক্ষাপটে সদ্য যোগদানকৃত বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মঙ্গলবার বিকেল ও বুধবার (১৮ মার্চ) সকালে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকাও ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “আগের তুলনায় এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ও যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।”

তিনি আরও জানান, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবায় সমন্বিতভাবে কাজ করছে গৌরনদী হাইওয়ে থানা, মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমানসহ গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

আপডেট টাইম : ০৮:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬