ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহী ব্যুরো: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীতে ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন হাসপাতাল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও একাডেমির সভাপতি ওয়ালিউল হক রানা।
এসময় একাডেমির প্রায় ৩০ জন কিশোর খেলোয়াড়ের হাতে ঈদ সামগ্রীর একটি করে ব্যাগ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ালিউল হক রানা বলেন, কিশোর বয়সে তোমাদের মতো আমরাও খেলাধুলা করেছি এবং সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণের সৌভাগ্য হয়েছিল। তিনি (প্রেসিডেন্ট জিয়া) শুধু রাষ্ট্রপতি ছিলেন না, একজন ক্রীড়াপ্রেমী মানুষও ছিলেন। তার সময়ে দেশে অসংখ্য ক্লাব ও ক্রীড়া সংগঠন গড়ে উঠেছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোও ক্রীড়াঙ্গনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও ক্রীড়ার উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন। ফলে দেশের ক্রীড়াঙ্গন ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি কিশোর খেলোয়াড়দের উদ্দেশে বলেন, তোমরা মনোযোগ দিয়ে খেলাধুলা শিখবে, যাতে এই ফিরোজ কবির ফুটবল একাডেমি থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়। ইতোমধ্যে এই একাডেমি থেকে চারজন খেলোয়াড় সেনাবাহিনীতে যোগদান করেছে এবং সাদিক নামের এক খেলোয়াড় ঢাকার মোহামেডান ক্লাবে খেলছে।
তিনি আরও জানান, নতুন করে নারী খেলোয়াড়দের জন্যও একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আশা করা যায়, এই মেডিকেল মাঠ থেকেই ভবিষ্যতে নারী ফুটবলাররা জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করবে এবং একাডেমির সুনাম বয়ে আনবে।
পরে সকলের উত্তরোত্তর মঙ্গল ও সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন তিনি।

এ বিষয়ে ফিরোজ কবির ফুটবল একাডেমির প্রশিক্ষক (কোচ) দিলদার আলী জনি জানান, দীর্ঘদিন ধরে পরিশ্রমের মাধ্যমে তিনি এই একাডেমিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখান থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে, যারা শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন স্থানে নিজেদের নৈপুণ্য দেখাচ্ছে।
তিনি বলেন, সাদিক নামের একজন খেলোয়াড় বর্তমানে ঢাকার মোহামেডান ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলে খেলছে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের মোবাইল ফোন ও মাদকের প্রভাব থেকে দূরে রাখতে ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে। খেলাধুলাই পারে তরুণদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য মজিবুল হক মিলন, ইউসিবিএল ব্যাংক চন্ডিপুর শাখার এজেন্ট ওনার মো. রজব আলীসহ একাডেমির সদস্য ও খেলোয়াড়রা।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ১১:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬