ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযানকালে তিনি উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পের তেলের মজুদ, পরিমাপ এবং বিক্রয় কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট পাম্প কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে ও সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের মনিটরিং বজায় থাকলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে
না।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট শামসুল ইসলাম বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল

আপডেট টাইম : ১০:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬