ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ

রাজশাহী ব্যুরো: গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

রোববার (৩০ মার্চ) রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীতে অবস্থিত একাধিক প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। রাজশাহী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্রের ২ নং পাতার, ধারা-২, ৫ নং কলাম মোতাবেক কোন সাংবাদিক রাজশাহী মহানগরীতে অবস্থিত অন্য কোন প্রেসক্লাবের সদস্য হলে রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সদস্য হতে পারবেন না।

জানা গেছে, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এক পর্যায়ে রাজশাহী প্রেসক্লাবকে ঘিরে অস্থিরতা সৃষ্টি হয়। ওই সময় ক্লাবটির পূর্বের সভাপতি সাইদুর রহমানকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একটি পক্ষের বিরুদ্ধে। পরে রাজশাহীর মূলধারার সাংবাদিকরা উদ্যোগ নিয়ে ক্লাবটির কার্যক্রম পুনরুদ্ধার করেন এবং সাইদুর রহমানকে সভাপতি রেখে নতুন কমিটি গঠন করা হয়। সেই সময় কৌশলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ কয়েকজন নিজেদের নাম রাজশাহী প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন বলে অভিযোগ উঠেছে। এরপর থেকে প্রায় এক বছর ধরে তারা প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছিলেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেন। গত ১০ মার্চ সদস্য ফরম বিতরণ শুরু হলে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন কয়েকজন সদস্য। তারা গঠনতন্ত্র অনুযায়ী একই সঙ্গে একাধিক প্রেসক্লাবের সদস্য থাকার বিষয়টি অবৈধ বলে অভিযোগ করেন।

এছাড়াও গত ৭ মার্চ একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজশাহী প্রেসক্লাবের নুরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ কয়েকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন অভিযুক্ত সদস্য শামসুল ইসলাম। এসব বিষয় বিবেচনায় নিয়ে রাজশাহী প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বলে জানা গেছে।

তবে এবিষয়ে কঠোর অবস্থানের কথা জানান রাজশাহী প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, শোকজ নোটিশের সত্য রয়েছে বলে নিশ্চিত করেন। এছাড়াও রাজশাহী প্রেসক্লাব নিয়ে যে বা যারা বিরুপ মন্তব্য করবে তাদের কোন ছাড় নাই অঙ্গিকার ব্যক্ত করেন। আগামীতে যেহেতু নতুন সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই সবার ব্যাপারে সব কিছু যাচাই বাছাই করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ

রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ

আপডেট টাইম : ১০:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬