ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ মাটির রাস্তা টেকইস করণের লক্ষ্যে তিনটি ইউনিয়নে চারটি প্রকল্পের আওতায় কাঁচা রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ডা. ইকরামুল বারী টিপু।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার কাঁচা রাস্তায় এইচবিবিকরণ করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে পরানপুর, গণেশপুর ও কুসুম্বা ইউনিয়নে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পরানপুর ইউনিয়নের জিওইল গ্রামের মমিনপাড়া থেকে রেজাউলের বাড়ি হয়ে বিলের দিক পর্যন্ত রাস্তা, গণেশপুর ইউনিয়নে ছাত্তারের বাড়ি থেকে আলিম হাজীর বাড়ি ও শ্রীরামপুর মালেক মুহুরীর বাড়ি থেকে ওয়াহেদের মোড় এবং কুসুম্বা ইউনিয়নের সেকেন্দারের বাড়ি থেকে আসমত মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, কুসুম্বা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নওফেল আলী মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি অংশ। এই সড়কগুলো উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সুবিধা বাড়বে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাও উন্নয়নের আওতায় আনা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি

আপডেট টাইম : ০৮:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬