ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি :
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন, এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ আব্দুল্লাহ। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।
এর আগে “ক্রীড়ায় হবে সেতুবন্ধন করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস  ২০২৬ উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে গিয়ে পুলিশ সদস্যের দুই-পা বিচ্ছিন্ন

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬