ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ  সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ জাপানের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১ ভেড়ামারায় নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন  ইউএনও ভেড়ামারায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস ২৯ বছরেও নিজস্ব ভবন পায়নি রাজশাহীর সিএমএম আদালত

দৌলতপুরে পীর হত্যাকাণ্ড: পরিবারের মামলা না, পুলিশের প্রস্তুতি বাদী হওয়ার

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ পরিচয়ধারী আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের পরিবার নিজেরা মামলা করতে অনাগ্রহ দেখিয়েছে, তবে পুলিশ জানিয়েছে—প্রয়োজনে তারাই বাদী হয়ে আইনি পদক্ষেপ নেবে।

সোমবার বিকেলে নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তারা এ ঘটনায় মামলা করবেন না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।
রোববার দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যরা আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুখপাত্র) ফয়সাল মাহমুদ বলেন, পরিবার ছাড়াও ভক্ত-অনুসারী বা অন্য কোনো ব্যক্তি চাইলে মামলা করতে পারেন। তবে কেউ এগিয়ে না এলে পুলিশই বাদী হয়ে মামলা দায়ের করবে।

ঘটনার তদন্তে পুলিশের চ্যালেঞ্জের কথাও উঠে এসেছে। আস্তানার সিসিটিভি ক্যামেরার ডিভিআর নষ্ট করে ফেলা হয়েছে, ফলে সেখান থেকে কোনো তথ্য উদ্ধার সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষের ধারণ করা ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা আব্দুর রহমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় তার তিনজন অনুসারী আহত হন এবং তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দৌলতপুরে পীর হত্যাকাণ্ড: পরিবারের মামলা না, পুলিশের প্রস্তুতি বাদী হওয়ার

আপডেট টাইম : ০৯:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬