ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বর্ষবরণে মুখর রাজশাহী প্রেসক্লাব

বর্ষবরণে মুখর রাজশাহী প্রেসক্লাব

রাজশাহী ব্যুরো: “মুক্তির দিগন্ত হোক চির অবারিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের মিলনায়তনে বর্ষবরণ ও মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, রিপোর্টার্স ইউনিটি রাজশাহীর সভাপতি আব্দুল মুগনী নিরো, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রাজীব আলী রাতুল।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক শফিকুল ও ইমনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাঙালির শত শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এই নববর্ষ উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসব পালন করে আসছে। বাঙালিয়ানা ও সাংস্কৃতিক ঐতিহ্য হৃদয়ে ধারণ করে তা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ ও বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। পাশাপাশি সমাজে সচেতনতা তৈরিতে অতীতের তুলনায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বর্ষবরণে মুখর রাজশাহী প্রেসক্লাব

আপডেট টাইম : ১০:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬