ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা 

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জামাতের একনিষ্ঠ শুকরিয়া সদস্য অবৈধ ভাবে মাটি খনন করার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আবীর হোসেন।
সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ২ ঘটিকায় অবৈধ মাটি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর নামক স্থানে NAB ভাটার মালিকের জায়গায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অবৈধ মাটি কাটার আলামত পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত NAB ভাটার মালিকের ছোট ভাই জামাতের কর্মী মো:আবাদান আলীর (৪১) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই লক্ষ ( ২০০০০০ টাকা) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সার্বিক অভিযানে সহযোগিতা করেন লালপুর থানা পুলিশ এর একটি চৌকস টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, NAB ভাটার মালিক মো: আজাদ হোসেন জামাতের একনিষ্ঠ কর্মী ও উপজেলা ঝিকঝাক ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি প্রতিনিয়ত রাতের অন্ধকারে তার ভাটার পাশে অবৈধভাবে মাটি খনন করত স্থানীয়রা দেখতে পেয়ে প্রশাসনকে অভিযোগ দিলে প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অবৈধ কোন কার্যক্রম লালপুরে হতে দেওয়া হবে না। আমি যতদিন আছি অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং, মাদক ব্যবসা সবকিছুতে জিরো টলারেন্স।
উপজেলা প্রশাসন বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা 

আপডেট টাইম : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬