ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার তানোরে পল্লী বিদ্যুতের দু্ই কর্মকর্তার পালিয়ে রক্ষা নিয়ামতপুরে শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা লালপুরে স্ত্রীর উপরে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন গ্রাম পুলিশ সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার উৎসবমুখর পরিবেশে ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ২৪৬৮ জন

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার পেট্রোল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাধনা ফিলিং স্টেশন নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির অনুমতি না থাকলেও ফিলিং স্টেশনটি তা অমান্য করে পেট্রোল বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে বিক্রির রেজিস্টার খাতা পর্যালোচনা করে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ পেট্রোল বিক্রির সত্যতা পায়।
এ ঘটনায় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Tag :
জনপ্রিয় সংবাদ

অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট টাইম : ১০:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬